কবিতা: স্মৃতিময় জীবন নদী

লেখক: আব্দুল কাদের

 

স্বপ্ন ছোঁয়ার ছুটোছুটি,

মনটা এখন মোটামুটি।

চোখ দুটো আজ ছলছল,

স্মৃতির আয়না টলমল।

স্মৃতিরা মারে উঁকিঝুঁকি,

ডায়েরিতে সব টুকে রাখি।

মনে পড়ে হাজার স্মৃতি,

শৈশব আর যে কৈশোর প্রীতি।

কলম নিয়ে খাতায় লেখি,

অতীত স্মৃতি খুঁজে দেখি।

এখন প্রেমের জালে মন,

সন্ধি খোঁজে সারাক্ষণ।

প্রিয়জনের আঁকি ছবি,

যেন তা-ও উদয় রবি।

রঙ -তুলিতে কাব্য বয়,

পরশপাথরে মন রয়,

সময় কুড়ায় চোখের জল,

জীবন নদীর গভীর তল।

 

মো আব্দুল কাদের,শিক্ষক,

সারিয়াকান্দি,বগুড়া।

 

০১৭৩৭৯৩৬২৪২