মানুষ মারে –
জনি সিদ্দিক
মানুষ মারে দিনে রাতে
ঘরে বাইরে রাস্তায়,
সেনা পুলিশ দিশেহারা
নাই যে কারো আস্থায়।
জান হারিয়ে মাল হারিয়ে
স্বজন কত নিঃস্ব,
গাজার বুকে ধ্বংসলীলা
নীরব পুরো বিশ্ব।
মানুষ মারে লোভের বশে
ক্ষমতারও দ্বন্দ্বে,
বিশ্বজুড়ে গর্জে উঠো
রক্ত খেলা বন্ধে।
মানুষ হয়ে মানুষ মারে
মায়া ছাড়া দিলে,
হিংসা করে মারলে মানুষ
শান্তি কি আর মিলে?
শান্তি কোথায় শান্তি কোথায়
দেশ-বিদেশে নাই রে,
লোভ-লালসা যাক দূরে যাক
শান্তি শুধু চাই রে।
ধন্যবাদান্তে
জনি সিদ্দিক
বড়াইগ্রাম, নাটোর।
০১৭৩৯-০২৯২৩৪