বিদায় রমজান
কলমে : নাজমুন নাহার খান
রহমতের ঐ দিনগুলো আজ হয়েছে অবসান,
বিদায়বেলায় কাঁদছে আজ মুমিনের এই প্রাণ।
মাসটি গেলো ইবাদতে, কাটলো কতো সুখে,
বিদায় দিতে ব্যথার পাহাড় জমলো আজ এই বুকে।
অঝোর ধারায় চোখের পানি পড়ছে যে আজ ঝরে,
পরের বছর ফিরবে কি এই অধমের ঐ ঘরে?
পাবো কি আর দেখা আমি সেই বরকতের চাঁদ?
নাকি আমায় ডাকবে আগে অন্ধকার সেই ফাঁদ।
হয়তো এটাই শেষ রমজান, শেষ সেহরি-ইফতার,
হয়তো মরণ আসবে হঠাত, জীবন হবে পার।
হে দয়াময় আল্লাহ তুমি, আমায় করো দান—
পরের বছর দেখতে যেন পাই আবারও রমজান।