রক্তের সূর্যোদয়
ইসরাত মিম
যে ভোরে সূর্য উঠেনি, উঠেছিল রক্তের লাল,
২৬শে মার্চ লিখেছিল ইতিহাসের প্রথম জ্বলন্ত কাল।
নিস্তব্ধ রাত কেঁপে উঠেছিল গুলির শব্দে হঠাৎ,
স্বাধীনতার স্বপ্ন তখন জেগে ওঠে অগ্নিঝড়ের মত।
মাটির বুকে লুটিয়ে পড়ে কত অজানা নাম,
তাদের রক্তে আঁকা হলো লাল-সবুজের অবিরাম।
কাঁদেনি তারা, থামেনি তারা, ভয় পায়নি মৃত্যু,
দেশের জন্য দিয়েছিল জীবন—এটাই ছিল সত্য।
আজও যখন পতাকা উড়ে নীল আকাশের তলে,
লুকিয়ে থাকে সেই কান্না, সেই গল্প প্রতিটা দোলে।
২৬শে মার্চ মানে শুধু একটি দিনের নাম নয়,
এটা এক সাহসের কাহিনি, এক অমর পরিচয়।
এসো আজ প্রতিজ্ঞা করি, ভুলবো না সেই দিন,
যে দিনে জন্ম নিয়েছিল আমাদের স্বাধীনতা রঙিন।
শহীদের রক্ত যেন না যায় কখনো বৃথা,
বাংলাদেশ বেঁচে থাকুক ভালোবাসায়, চিরকাল অমলিন ব্যথা।