কষ্ট

লেখক: হাফিয মারজান বিন আব্দুল ওয়াধুদ

 

নীরব রাতের কোণে বসে, মনে জমে ব্যথার ঢেউ,

হাসির আড়ালে লুকিয়ে রাখি,কষ্ট বুঝার নেই কেউ।

চোখের কোণে জমে থাকে, না বলা ব্যথার রেশ,

যে ছিল একদিন আপন,আজ সে শুধু দূরের দেশ।

মনটা চায় সব ভুলে যাই, তবুও কেন ভুলি না,

ভাঙা হৃদয় জোড়া লাগে,এমন শক্তি মেলে না।

নিঃশব্দে কাঁদি একা আমি,কেউ তো পাশে থাকে না,

ভালোবাসার গল্পগুলো,শেষে গিয়ে হাসে না।

দিনের আলো মিথ্যে লাগে, রাতই যেন সত্যি হয়,

কারণ অন্ধকারেই জানে শুধু, কতটা কষ্ট বুকে রয়।