সাবধান
বি এম মিজানুর রহমান

সময় থেকে জীবন বেশি
মূল্যবান এই ভবে,
সাবধান করি এই কথাটা
মানবে তোমরা সবে।

কখনো না পৌছার থেকে
দেরি হলেও ভালো,
সাবধান থেকে জীবনটাকে
করা যায় রে আলো।

ট্রেনের ছাদে উঠবে না কেউ
বিপদ সেথায় থাকে,
অতিরিক্ত গতি দেখি
মৃত্যুকে যে ডাকে।

থাকবে না কেউ গাড়ির ভেতর
উঠবে যখন ফেরি,
লেভেল ক্রসিং গাড়ি থামলে
করবে না কেউ দেরি।

অতিরিক্ত যাত্রী হয়ে
উঠবে না রে কেহ,
সাবধান হলে দূর্ঘটনায়
কমবে মৃত দেহ।