আমি ভালো আছি

মেরিন আফরিন এশা

 

আমি ভালো আছি আজ,

হাওয়ার সাথে আমার হাসি মিশে গেছে,

সূর্যও যেন চোখ মেলে দেখছে,

আকাশটা আজ বিশেষ উজ্জ্বল।

পায়ে আমার যত ছোট ছোট ধাপ,

প্রতিটা যেন গানের মতো ছন্দে ভরা,

হৃদয়টা এমন হালকা,

মেঘও যেন পিছনে হেটে যাচ্ছে।

পাখিরা গায়ে গান ঝুলিয়ে,

আমি শুনি নিঃশব্দ আনন্দের সুর,

প্রতিটি শ্বাসে ভরে যায় জীবন,

প্রতিটি মুহূর্তে খুঁজে পাই শান্তি।

আমি ভালো আছি আজ,

কেউ চাইলে না বোঝার,

কেউ চাইলে না অংশ নেয়ার—

এই আনন্দ আমার নিজের,

আমার ভেতরের আলো,

যা কেউ নষ্ট করতে পারবে না।

আমি ভালো আছি আজ,

গাছের ছায়ায়, নদীর কিরণে,

পানির ঢেউয়ে, মাটির গন্ধে—

সবকিছু যেন বলছে,

“হ্যাঁ, তুমি ঠিক আছো,

এই মুহূর্তটি সম্পূর্ণ তোমার।”

আজ আমি কেবল নিজেকে পাই,

নিজের সঙ্গে হাসি, নিজের সঙ্গে কথা,

কোনও শর্ত ছাড়া,

কোনও ভয় ছাড়া—

আমি ভালো আছি,

এটাই যথেষ্ট।