আক্ষেপ নাই মনে
এমএম শহিদুল ইসলাম সুলতান
আক্ষেপ নাই মনের ভিতর সদাসর্বদা জ্বলে অন্তর,
তোমার পিরিতের অনলে দাহ হয়ে যাই যদি আমি অধম মরে!
তখন তুমি কি শান্তি পাইবা থেকে দুনিয়ার বাজারে..?
তবুও বলবো আক্ষেপ নাই মনে;
বুঁকের ভিতর জমা কষ্ট অজ্ঞানে হইলাম কি লক্ষ্যভ্রষ্ট!
বহু সাধনার এই মানবজীবন ধরিলাম বাঁজি তোর প্রেমে;
এখন দিন-রজনী ভাঁসি চোখের জলে,
তবুও আক্ষেপ নাই বলি মনে।
জীবন নদীতে ভাঁসতে থাকা কচুরিপানা মতন আমি।
বহু আশা ছিল মনে গিয়ে কুঞ্জবনে অবশেষে প্রাপ্তি নোনাপানি।
তোমায় আপন জানি সুখ প্রাপ্তি কতখানি,
তোমায় আপন জেনে গিয়ে কুঞ্জবনে খরিদ করিলাম অমৃত বদনে চাতক নয়নের হাঁসি;
এ হাসি তো নয় যেন আমৃত্যু কলঙ্কের ফাঁসি।
একটুখানি সুখের আশায় কত অপমান গিলি,
সুখের কথা বলে আমায় দুঃখই দিয়ে দিলি।
পরম যতনে আগলে রাখা সুখপাখি টা ছিলি তুই,
কাছে ডেকে নিয়ে শ্যামলা কালো মেয়ে বুঁকে মারলি বিষের সুঁই।
এখন দুঃখ ভরাক্রান্ত মনে ঘুরি বনজঙ্গলে নাই আর কেহ আপন এ কথা কোথায় কাহারে গিয়ে বলি..?
বালিশে রাখি মাথা আর আপন মনে বলি কথা; চোখের মধ্যে বালুচর!
আমি অধম বোঁকা সাঁজি রোজ রোজ খোঁকা নিরাশার মাঝে বাঁধি আশার ঘর।
চোখের ইশান কোনে মেঘ জমেছে মনে,অকাটালে ভাসতে ভাসতে কতই না জীবন হইলো ক্ষয়।
দুঃখ তোমারে বলি আমি অধম যেন আশার আলো হয়ে ন্যায়ের পথে চলি।