শিরোনাম: স্বাধীনতা

কলমে: মোঃ আব্দুল আলীম মোল্লা

 

মা তুই ভয় করিস নে

সাহস রাখ বুকে,

আমাকে একটা অস্ত্র দে

যাবো যুদ্ধের দিকে।

দেশের মাল হচ্ছে লুটপাট

মানুষ মরছে ধুঁকে

দেশের মাল টিকে রেখে

দেবো সবার মুখে।

পরাথীনতা ভাল্লাগে না

আছি বড় দুখে,

দেশটা করব শত্রু মুক্ত

থাকব অতি সুখে।

পরাধীনতার শিকল হায়

কেমন করে বহি,

খুন ধর্ষণ আর লুটপাট

কেমন করে সহি।

দেশ বাঁচাতে সংগ্রাম করব

আর নয় নিরবতা,

বুকের রক্ত ঢেলে দিয়ে

আনব স্বাধীনতা ।