কবিতার নাম: মায়ের শূন্যতা
লেখিকা: ফাতেমা বিনতে সৈয়দ

 

ঈদের প্রভাত আসে আজ, তবু রঙহীন আলো,

নিস্তব্ধ ঘরে বাজে শুধু, স্মৃতির করুণ ঢেউ ঢালো।

নেই সেই স্নিগ্ধ ডাক, নেই মমতার উষ্ণ ছায়া,

শূন্যতার নীল আকাশে মন ভাসে নিরাশায়।

নতুন পোশাক জড়াই গায়ে, তবু প্রাণে বিষণ্নতা,

মায়ের স্পর্শহীন সুখ যেন, অপূর্ণ এক ব্যথা।

সেমাইয়ের সুগন্ধ ভাসে, স্মৃতির জানালায়,
.

মায়ের হাতের মায়াবী ছোঁয়া, হারিয়ে গেছে কোথায়।

হাসির ভিড়ে ঢাকি আমি, অন্তরের সব হাহাকার,

নীরব অশ্রু ঝরে শুধু, অব্যক্ত এক আর্তনাদ আর।

ঈদ তো আসে আনন্দ নিয়ে, সকল প্রাণে সুখ ভরে,

আমার ঈদ থেমে থাকে, মায়ের শূন্যতা ঘিরে…