শিরোনাম : এলো আবার ঈদ
কলমে : রাকিবুল ইসলাম শাওন

 

এলো ফিরে খুশির ঈদ,

কেটে যাবে কষ্টের নিদ।

সকাল বেলায় উঠব সবে,

ঈদের খুশি হৃদয় রবে।

 

ভোরের হাওয়া দোল দেবে,

মনের মাঝে সুখই ভাসবে।

ওজু করে সবাই মিলে,

যাব আমরা ঈদগাহ মাঠে।

ঈদগাহের সেই মাঠ পানে,

যাব সবাই আনন্দ গানে।

নামাজ শেষে কোলাকুলি,

মনের দুঃখ দুর করি।

নতুন কাপড় গায়ে পরে,

হাসি ফুটবে সবার ঘরে।

ছোটরা যাবে বড়দের কাছে,

সালাম করে ভালোবেসে।

বড়রাও দিবে দোয়া ভরে,

সালামি দিবে হাসিমুখ করে।

সেই টাকাতে কতই আশা,

ছোট্ট মনে খুশির ভাষা।

খালার বাড়ি, মামার বাড়ি,

যাব ঘুরে সারি সারি।

আত্মীয়স্বজন সবার সাথে,

আনন্দ মাখা মিষ্টি কথাতে।

বন্ধুদেরও নেব সঙ্গে,

ঘুরব মোরা রঙিন ঢঙে।

হাসি-আনন্দ, গল্প, গান,

ভরে উঠবে সারা প্রাণ।

ঈদের দিনে রাগ ভুলে,

সবাই থাকি ভালোবেসে কূলে।

ধনী-গরিব ভেদ না রেখে,

হাত বাড়াই আপন ডেকে।

ঈদের আনন্দ ভাগ করে নেব,

পোলাও-খুরমা মজা করে খাব।

সেমাই, ফিরনি, মিষ্টি যত,

খুশির দিনে লাগে কত!

শিশুর হাসি, বড়দের সুখ,

ঈদ যেন এক শান্তির মুখ।

ভালোবাসা ছড়িয়ে দিয়ে,

দিন কাটে সুখের নীড়ে।

সবার মনে এই কামনা,

দুঃখ যেন না থাকে আর না।

ঈদের খুশি থাকুক ভরে,

প্রতিটি প্রাণের অন্তরে।

ঈদ মোবারক সবার তরে,

সুখ নেমে আসুক ঘরে ঘরে।

ভালোবাসায় ভরে উঠুক হৃদয়,

আনন্দময় হোক সবার ঈদময়।