হারানো শৈশব!
মোহা: সাকিবুল ইসলাম।

চকোলেটের কাগজে মুড়ে আছে

সোনালী শৈশব।

বৈশাখী  মৌসুমে আমের মুকুলে

বৃষ্টি  ভিজে সব।

‎গ্রামের আঁকাবাঁকা  পথের ধূলো

আজও উড়ে মনে।

ছোট বন্ধুদের    একসাথে খেলা

মার্বেলগুলো হয় স্মরণে।

‎পাতার টাকার কাড়াকাড়ি করা

মায়াময় অনুভূতি।

স্কুল  ছুটিতে দৌড়ে বাড়ি  আসা

সবই শুধু স্মৃতি।

বাবার কাছে শখের বস্তু কিনার

বিনিত আবদার।

দোকানের চিপসের লালসরুচি

মনে হয় বারবার।

‎প্রতি-জুমায়  মসজিদে তবারক

নেওয়ার কলাপাতা।

ফিরে যাই পিছনের সুন্দরমূহুর্তে

মিলায় রাঙ্গাছাতা।

‎দাদা- দাদুর হাতের লাঠির  ভড়

হাসিমাখা মুখ।

সন্ধ্যার মুখে হারিকেন কুপিবাতি

লুকিয়েছে চোখ।

‎মায়ের চাদরে মাথা গুছে ঘুমান

হাসিরগল্প শুনা।

ভাই বোনদের  আদরের ডাকে

এই কই লক্ষি-সোনা।

‎বিকেলে লাল সূর্যকে দেখে বলা

তার বাড়ি কই?

ঈদের মার্কেট হাতে পেয়ে খুশিতে

বিশাল হৈ চৈ।

‎আজ শুধু আফসোসটাই বাকি

স্মৃতির করিডর।

তাকিয়ে থাকি একেবারে নিস্তব্ধ

ভাবনা নির্ভর।

‎লম্বা গল্প পড়ে আছে জিবনমেলা

না বলা,না পড়া।

সে দিনরাতের আগমন হয়েছে গত

দেয়না আর ধরা।