হেদায়াত
রাফে আতকিয়া মালিহা
আমি একদিন ভুলে যাবো, সবকিছু ভুলে যাবো।
জগতের সকল সুখ আমি ভুলে যাবো।
ভুলে যাবো আমার সকল বন্ধু বান্ধবীদের।
ভুলে যাবো তাদের সাথে কাটানো সোনালি দিনগুলোর কথা।
ভুলে যাবো সময় নষ্ট করে অযথা গল্প-গুজব করার কথা।
ভুলে যাবো প্রেমিকের ভালোবাসার কথা, যা কখনো
কেনো কালে কেনোদিনও বৈধ ছিলো না।
ভুলে যাবো কে কখন আমায় অবহেলা করলো,
ভুলে যাবো কে কখন কথা শুনিয়ে হৃদয়ে আঘাত করলো।
ভুলে যাবো আমার জীবনে আসা সকল ভালো দিনের কথা।
ভুলে যাবো আমি সকল সুখ-বাসনার কথা।
ভুলে যাবো আমি সকল বিলাসিতার স্বপ্ন দেখা
ভুলে যাবো কড়িকড়ি অর্থ পাওয়ার চিন্তা করা।
ভুলে যাবো সখের জিনিস না পাওয়ার বেদনা।
আমি সবকিছু ভুলে গিয়ে শুধু মনে রাখবো
নিজের গুনাহের দিনগুলোর কথা।
এই যে আপনি? যাকে আমি খুব প্রিয় ভাবি!
এই আপনাকেও আমি ভুলে যাবো।
আমি মনে রাখবো শুধু আমাকে আল্লাহর
কাছে ফিরে যেতে হবে।
আমার মন শুধু জাহান্নামের ভয়ে কেঁদে উঠবে।
কপাল শুধু সেজদায় পড়ে থাকতে চাইবে।
অন্তর যেদিন দেখবে তার পুরো অংশ জুড়ে গুনাহের দাগ
পড়ে পড়ে কালো হয়ে যাচ্ছে,
তখন আজাবের ভয়ে চোখ থেকে অশ্রু নয় রক্ত ঝরাতে চাইবে।
এই নফস, যেদিন সৃষ্টির কাছে নয় স্রস্টার কাছে
ভালো হতে চাইবে,
দুনিয়ার সব ভুলে স্রষ্টাকে পাওয়ার জন্য
উম্মাদ হয়ে যাবে।
আমি সেইদিন বুঝবো আমার মালিক আমায় হেদায়াত দিয়েছেন।