ফেব্রুয়ারির ক্যালেন্ডার
মোছা:সামিয়া সুচি
আমার দেখা ফেব্রুয়ারি তুমি আমার অহংকার,
ভুলে গেলে কভু তুচ্ছ আমরা তোমার প্রতিদান।
ফেব্রুয়ারি তুমি মর্মস্পর্শী, নির্মম বলিদান,
ঝড়েছে রক্ত, স্রোত বয়েছে,গুনেছি হাজারো প্রাণ।
রিকশাচালক সালামের রক্তে রাজপথ গেল ভিজে,
রফিক, জব্বার আর শফিউর প্রাণ দিলো মুচকি হেঁসে।
রক্তক্ষয়ী মিছিল ছিল,গুলির ধ্বনিতে গ্রাস,
বাঁচতে দিতে কি করেছিলাম?হয়তো এটাই অভিলাষ!
সকল শহীদ গা ভাসালো মরিচীকার সন্ধানে,
তাদের আমরা স্মরণে রাখিবো, গল্প, ছড়া,গানে।
বিনয়ী আমরা দুঃসাহসি, মানিবো নাকো হার,
প্রতিটি আঘাতের চিহ্ন রাখিবো,ভুলিবো নাকো অবিচার।
ফেব্রুয়ারি তুমি অশ্রু ফেলেছো নিরালোক আঁধারে,
আমরা পারিলে পুস্তিকা বানিয়ে রাখিবো বুক মাঝারে!
ফেব্রুয়ারি নিজে বিদ্রোহী তুমি হিংস্রতার শিকার,
উর্দু কেন বাংলা বলিবো এ বাঙালির অহংকার।
যুগ যুগ ধরে নিশ্চুপ তুমি বায়ান্নর ক্যালেন্ডার,
ফেব্রুয়ারি তুমি প্রতিবার আসো নিয়ে শোষনের স্মৃতিঘ্রান।
ক্যালেন্ডারের পাতায় পাতায় কতোই না প্রতিবাদ,
থমকে যাবে শুনলে তুমিও, “সেই আর্তনাদ”।