এক কাপ চায়ে নিমন্ত্রণ
মনোয়ারা খাতুন রানু
এক কাপ চায়ে তোমায় নিমন্ত্রণ
ধোঁয়া গোলা চায়ে চুমুকে চুমুকে
জুড়াবে মন প্রাণ।
তুমি এসো একাকী বিকেলে
নিঃসঙ্গতা ঘোচাতে।
সেখানে রক্তিম আকাশে
একরাশ মুগ্ধতার আবেশে,
সুধাবো সকল কথা ভুলাবো ব্যথা।
হাতে হাত রেখে চোখে চোখ
ছুঁয়ে যাবে মন অফুরান ভালোবাসায়।।
এক কাপ চায়ে তোমায় নিমন্ত্রণ
কাপে আর চামচের মেলবন্ধন
ওঠে ঝড় বাজে সুর
ভেঙে সকল নিরবতা।
তুমি এসো সকল তাড়া ভুলে
আমারই কুন্ঞ্জ বনে,
তালপাতার ছাউনি ঘর
সেখানে মায়ায় ঘেরা পাঁচির।
বিছানো আমাদের ভালোবাসার
শীতলপাটি আর
শুধুই পাখিদের কিচিরমিচির।।
এক কাপ চায়ে তোমায় নিমন্ত্রণ
ভোরের শীতলতায় কিংবা
বিকেলের মধুময় গোধূলি লগ্নে,
এসো আমার একাকীত্ব কর দূর
মৌনতা ভেঙে তোলো নতুন সুর।।।