শিরোনাম তারা তরুণ কবি
কলমে রাকিবুল ইসলাম শাওন

 

তারা তরুণ কবি

আঁকে কাল্পনিক ছবি

তাদের কবিতায় ফুটে মনের ভাব

কবিতা লিখা তাদের স্বভাব।

তাদের জানাই আমরা শ্রদ্ধা,

সময়ের স্রোতে কবিতায় কবিদের যাত্রা।

কবিতা দোলনা হয়ে দোলে

দুঃখ, বেদনা কবিতায় তোলে।

নতুন নতুন শব্দ আসে

কবিতা যেন ভেলা হয়ে ভাসে।

তাদের স্বপ্ন কবিতায় রূপ দেয়

তাদের কবিতা পাঠকের মনে জায়গায় করে নে।

তাদের কবিতা পড়ে

মন যায় যেন জুরে

হাসি আর কান্নার সুর

কবিতা যেন নেয় এক নতুন মোর।