একদিন আমাদেরও সময় হবে
কথার ডালা মেলে বসবো সকলে
ভালোবাসা আর ময়ায় জড়ানো
সেই সব দিনে আমরা হবো প্রজাপতি আর
ছেলেবেলার আকাশের রঙিন ঘুড়ি,,,,
বন্ধু দেখা হবে কোনো এক শিউলি ঝরা ভোরে,
দেখা হবে কোনো এক খাঁ খাঁ রোদ্দুর গায়ে মেখে,
দেখা হবে পরন্তু বিকেলের নরম তুলতুলে আলোর পরশে।
বন্ধু কথা হবে কথা দিলাম মনের জানালা মেলে,
দিন ফুরোলে রাত্রির নিরবতা চিড়ে।
সেদিন হবো মোরা মুক্ত বিহঙ্গ
হবো হাছনাহেনা কিংবা গন্ধরাজ
ছড়াবো সুবাস দূরদূরান্তে।
হবো জোনাকির মিছিল জ্বেলে ভালোবাসার প্রদীপ।
দিন ফুরাবে রাত পেরুবে তবু কথারা হবে না ক্লান্ত
মন হবে না শ্রান্ত।।।