কবিতার নাম: মায়ের হাসি
লেখিকা: ফাতেমা বিনতে সৈয়দ।
ঈদের চাঁদ উঠেছে আকাশে, ঘরে ঘরে জোসনার আলো,
পাড়ার সব শিশুরা পরে নতুন জামা মানিয়েছে বেশ ভালো।
আমার চোখে তবু স্বপ্ন অন্যরকম ভাসি,
আমি শুধু চাই যে আজ আমার মায়ের মুখের হাসি।
নতুন কাপড় চাই না মা, থাক না যেমন আছি,
তোমার দুঃখ মুছে গেলে তবেই সুখে নাচি।
তোমার চোখে জল দেখলে বুকটা কেঁপে যায়,
ঈদের দিনে মায়ের হাসি—সেটাই আমি চাই।
একটু হাসো মা আজকে, দুঃখগুলো ভাসি,
ঈদের সেরা উপহার—মায়ের মধুর হাসি।