কাফন হলো বেনারসি
নাজমিন জান্নাত মারজান

 

সংসার গড়ার স্বপ্ন নিয়ে,
বাজল বিয়ের শানাই,
মাথায় পাগড়ি গায়ে জুব্বা,
আসলো নতুন জামাই!

মেহেদী রাঙা হাত কনের
গায়ে বেনারসি —
কনে বধূর সাজে বসলো
বরের লাজুক হাসি।

কত ছিলো স্বপ্ন-আশা,
বাঁধবে সুখের ঘর—
সরক দূর্ঘটনায় তমকে দিলো,
দুটি প্রাণের জীবন।

লাল বেনারসি কাপন হলো,
বর-কনে হলো লাশ,
হলো নাতো সুখের সংসার,
ভাগ্যর কি নির্রমম পরিহাস।

মহান রবের ফায়সালা যে,
বুঝা বড় দায়,
মৃত্যু মোদের আসল সত্যি,
মানতেই হবে হায়!