বেমানান আমি
সাইফুল আজাদ

বেমানান আমি,
তুমি হলে আকাশের তারা।
‘তবু তোমার আলোয়,
আমার বুকেও জ্বলে স্নিগ্ধ ধারা।

বেমানান আমার বাড়ি,
বেমানান এই চরিত্র,
তবু আমি নিশি,
তুমি হলে পবিত্র।

বেমানান পথের ধূলি,
ঝড়ের সাথে নাচে,
তবু তাতে জ্বলে ওঠে,
সন্ধ্যাতারার আঁচে।

বেমানান ছাদের চাঁদ,
আকাশ জুড়ে মেঘের ছায়ায়,
তবু তার আলোয়,
তোমায় দেখে, মন হারে মায়ায়।

বেমানান নদীর স্রোত,
কূল ভাঙার এই খেলা,
তবু তারি বুকে নৌকা চলে,
নিঃশ্ব জীবনের অবহেলা ।