মুসলমানের জয়
কলমে ☞মুরাদ মাহমুদ হাদী
তিনশো তেরো সংখ্যা মানে
মুসলমানের জয়,
ঈমানের বলে বলিয়ান তারা
সংখ্যার বলে নয়।
হৃদয়ে ছিলো প্রভুর প্রেম
মুখে ছিলো কালিমা,
শাহাদাতে প্রাণ উজাড় করা
এই ছিলো তাদের পন।
শহীদ হয়েছে চৌদ্দ সাহাবী
বিজয় হয়েছে মোদের,
বুঝিয়ে দিয়েছে কাফিরদের
মুসলিম নয় ভীতু জাতি।
জাহান্নামি হলো সত্তর জন
বন্দী হয়েছে সত্তর,
বুঝে গেছে জাতি সংখ্যায় নয়
ঈমানে রয়েছে বিজয়।