শিরোনাম — নারী প্রসঙ্গে
কলমে -আফজাল হোসেন

নারী মানে প্রাণী নয়,
সে-ও তো পূর্ণ মানুষ,
নারীকে তাই অবজ্ঞা করলে
সমাজ হবে পঙ্গু -কলুষ!

কখনো মা,কখনো কন্যা,
কখনো বোন, কখনো বঁধু ;
নারী ছাড়া চলেনা জীবন,
নারী ছাড়া মরুর ধুধু!

নারী মানে কোমলতা নয়,
সাহসের সে অগ্নিশিখা,
অন্যায়ের আঁধার ভেঙে
জ্বালায় ন্যায়ের প্রদীপশিখা।

নারী এক অসীম শক্তি,
ঝড়ের মাঝেও দৃঢ় দাঁড়ায়,
অপ্রাপ্তির বেদনা লুকিয়ে
তবুও সে হাসি বিলায়।

কখনো সে নদীর স্রোতে
বয়ে আনে মমতার গান,
কখনো সে আগুন জ্বালায়
অন্যায়ের বিরুদ্ধে অবিরাম।

নারীর মায়া, মমতা লেখা
ইতিহাসের পাতায় পাতায়,
নিজের সুখ বিসর্জন দিয়ে
অন্যের সুখ-স্বপ্ন সাজায়।

নারীর পেটে নরের জন্ম,
তাইতো তারা মায়ের জাতি,
সম্মান-শ্রদ্ধা সর্বক্ষণ প্রাপ্য,
মর্যাদায় নারী সম্রাজ্ঞী।