নানির ভালোবাসা
উম্মি হুরায়েরা বিলু

 

মনে পড়ে যায়

সোনালী দিনের

সাহরীর কথা আজ,

কোথায় নানির

বাহারি রান্না,

খাবারের সব সাজ।

কোথায় হারালো

প্লেটে দেওয়া

নানির হাতের ভাত,

কোথায় হারালো

চেটেপুটে খাওয়া

ভাজা মাছের স্বাদ।

কোথায় হারালো

সাহরীর সময়

মিষ্টি সুরের ডাক,

কোথায় হারালো

ভাত না খেলে

মিষ্টিমধুর রাগ।

আজকে সে সব

স্মৃতিগুলো এসে

ভিড় যে জমায় চোখে,

অশ্রু হয়ে

ঝরছে স্মৃতি,

লাগছে ব্যথা বুকে।

 

ফিরবে না আর

রঙিন সময়,

নানির হাতের ছোঁয়া;

দেও গো, প্রভু,

নাজাত তাঁকে—

করছি আমি দোয়া।