যে কথা হয়নি বলা
✍এস,এম,জাহিদুল ইসলামর
তুমি রাতের জ্যোৎস্মা হয়ে
মিশে আছো চারপাশ,
তোমাকে পাওয়া হয়ে গেলে
কাটবে আমার দীর্ঘ শ্বাস।
পাওয়া হয়ে গেলে তোমাকে
কি করে বুঝবো কেমন লাগে না পেলে?
বসন্তের আগমনে ফাগুনের হাওয়ায়
মন বাঁধনহারা উদাসীন হয়ে ওঠে।
তোমাকে না পেলে ভালোবাসাকে
অস্বীকার করা হবে,
তুমি মিশে আছো আমার অস্তিত্বে
আছো মিশে মস্তিষ্কের কোষে কোষে।
যে কথা এখনো হয়নি বলা মায়াবতী
তোমাকে কাছে পাওয়ার তীব্র অনুভূতি,
টানা টানা চোখ দুটো রূপে রূপবতী
আহা কি সৌন্দর্য মোহনীয় হীরের মতী।
একটা মানুষ পাগল হওয়ার জন্য
শুধু একটি নামই যথেষ্ট।
কত আভিজাত্য মোড়া এক নারীর হৃদয়
চলে গেলে পেলাম শুধু কষ্ট!