ভালো থেকো

মেরিন আফরিন এশা

ভালো থেকো—
তবে সহজভাবে নয়,
ঝড় পেরিয়ে,
নিজেকে শক্ত করে।
সুখ এলে যেন অহংকার না হয়,
দুঃখ এলে যেন ভাঙন না ধরে—
এই মাঝামাঝি পথটাই
তোমার আসল জয়।
সবাই পাশে থাকবে না,
তবু নিজের পাশে থাকো—
কারণ শেষ পর্যন্ত
তুমিই তোমার ঠিকানা।
ভালো থাকাটাও শেখার খেলা,
প্রতিটা দুঃখের মাঝে আলো খুঁজে পাওয়া,
প্রতিটা হাসির মাঝে ধৈর্য ধরে রাখা,
এটাই জীবনের নীরব বিজয়।
চুপচাপ নিজের মনকে শুনো,
প্রতিটি পদক্ষেপে আত্মাকে আঁকড়ে ধরো,
যদি কখনো হারানো অনুভব হয়,
নিজেকে জাগাও, নিজেই পথ দেখাও।
এই পথ একা হলেও কঠিন,
কিন্তু নিজের সাহসিকতায় পূর্ণ,
শেষ পর্যন্ত তুমি যে পৌঁছাবে,
সেই ঠিকানায় থাকবে শান্তি, তুমি, এবং তুমি।