সহজে জীববিজ্ঞানের মৌলিক পাঠ” গ্রন্থটি জীববিজ্ঞান বিষয়কে সহজ, বোধগম্য ও আনন্দময় করে তোলার একটি সময়োপযোগী ও প্রশংসনীয় প্রয়াস। অনেক শিক্ষার্থীর কাছেই জীববিজ্ঞান মানে জটিলতা ও ভয়; কঠিন সংজ্ঞা, দীর্ঘ ব্যাখ্যা আর মুখস্থনির্ভর প্রস্তুতির কারণে বিষয়টি অনেক সময় চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা মাথায় রেখেই লেখক মোঃ আবুল কালাম আজাদ বইটিকে একাডেমিক মান বজায় রেখে এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে বিষয়টি ধাপে ধাপে আত্মস্থ করা যায় এবং শেখার প্রতি আগ্রহ তৈরি হয়।

এই গ্রন্থটি নবম – দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি জীববিজ্ঞান বিষয়ে আগ্রহী সাধারণ পাঠক, সম্মানিত অভিভাবক, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিপ্রার্থী, স্কুল, কলেজের শিক্ষক, কোচিং সেন্টারের প্রশিক্ষক এবং ভবিষ্যতে জীববিজ্ঞান বিষয়ে পড়াতে বা নিবন্ধন দিতে ইচ্ছুক সকলের জন্যই উপযোগী একটি সহায়ক গ্রন্থ। বইটি পাঠকের কাছে জীববিজ্ঞানকে কেবল পরীক্ষার বিষয় হিসেবে নয়, বরং বাস্তব জীবনের সঙ্গে যুক্ত একটি জীবন্ত জ্ঞানশাখা হিসেবে উপস্থাপন করে।

লেখক বইটিকে সুচিন্তিতভাবে মোট ১৫টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন। প্রতিটি অধ্যায়ে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় পর্যায়ক্রমে উপস্থাপন করা হয়েছে। অপ্রয়োজনীয় দীর্ঘ আলোচনা পরিহার করে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকুই তুলে ধরা হয়েছে। ফলে পাঠক পড়ার সময় বিরক্ত না হয়ে মনোযোগের সাথে বিষয়গুলো বুঝতে পারেন এবং ধীরে ধীরে নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন। পাঠ্যবইয়ের তুলনায় কঠিন ধারণাগুলোকে এখানে সহজ ব্যাখ্যার মাধ্যমে বোধগম্য করে তোলায় নতুন শিক্ষার্থীরাও বিষয়টির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। নিয়মিত অধ্যয়নে জীববিজ্ঞান বিষয়ে ভয় কমে আত্মবিশ্বাস তৈরি হয় এবং যে কোনো পরীক্ষায় ভালো ফল অর্জনের ভিত্তি তৈরি হয়।

এই গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে লেখক শিক্ষাবিদ, সমাজসেবক ও সাহিত্যিক মোঃ তানজিমুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি একটি মানসম্মত শিক্ষামূলক গ্রন্থ পাঠকের হাতে পৌঁছে দিতে সহযোগিতার জন্য ইচ্ছা শক্তি প্রকাশনী-এর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগ্রহী পাঠকরা বইটি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন ইচ্ছা শক্তি প্রকাশনী, ইচ্ছাশক্তি বুক শপ, স্বপ্ন বুক শপ এবং অনলাইনে রকমারি-এর মাধ্যমে। নিজের জন্য হোক কিংবা প্রিয়জনের জন্য উপহার, জীববিজ্ঞান বিষয়ে আগ্রহী সবার সংগ্রহে রাখার মতো সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি গ্রন্থ হলো “সহজে জীববিজ্ঞানের মৌলিক পাঠ”।