অমর একুশে
✍এস.এম.জাহিদুল ইসলাম

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি,

রফিক,শফিক,জব্বার,বরকত

তাদের কি করে ভুলি!

 

ভাষা শহীদের স্মরণ করি

জানাই আমি সম্মান,

মাতৃভাষা রক্ষাতে লড়ে গেছে

বাংলার বীর সন্তান।

পাক সেনাদের দমন করতে

জীবন রাখলো বাজি,

মায়ের ভাষার মান রাখতে

মরতে তারা রাজি।

বাংলা আমার মায়ের ভাষা

রাষ্ট্রভাষা বাংলা চাই,

ভাষার জন্য জীবন দিতে হয়

এমন নজির পৃথিবীতে নাই।