শিরোনাম: ফেব্রুয়ারি
কলমে: এইচ এম রানা
ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্ত ঝরা যুদ্ধ,
ভাষার জন্য যুদ্ধ করে
হয়েছে সবাই ক্রুদ্ধ।
ফাগুন মাসে আগুন ঝরে
কৃষ্ণচূড়া শাখে,
রক্ত দিয়ে যুদ্ধ করে
সুখ দিয়েছে মাকে।
প্রভাত ফেরি প্রভাত ফেরি
আমায় নিবে সঙ্গে,
বাংলা আমার খাঁটি ভাষা
জন্মেছি এই বঙ্গে।
ভাষা নিয়ে ব্যাথা আমার
ভাষা নিয়ে কথা,
ভাষার জন্য যুদ্ধ করে
পেয়েছি স্বাধীনতা।
সালাম বরকত রফিক শফিক
রক্ত দিয়েছে ঢেলে,
বাংলা ভাষা পাওয়ার আশায়
জীবন হারালো ছেলে।
একুশ মানে সাহস সবার
রাজ পথে ছুটে আসা,
শত শহীদের রক্তের বিনিময়ে
পেয়েছি স্বাধীনতা।
বাংলা মায়ের বীর ছেলেরা
উজ্জ্বল শপথ করে,
রহিম গেলেন শপথ নিয়ে
আর ফিরলেন না ঘরে।
অ ক খ বর্ণমালায় সিক্ত
আমার মন,
জীবন দিলেন কত মানুষ
সবাই আপন জন।