একতরফা ভালোবাসা
‎  -এম এ রহমান

‎দেখা হয়।
‎এটাই যথেষ্ট হওয়ার কথা ছিল।
‎কিন্তু কথা না হওয়ার শূন্যতা
‎প্রতিদিন নতুন করে বোঝা হয়ে ওঠে।

‎তুমি সামনে দাঁড়ালে
‎আমি আর আমার মধ্যে থাকি না।
‎কিছু বলব ভেবে থেমে যাই,
‎কারণ বললেই সব শেষ হয়ে যাবে।

‎ভালোবাসাটা কোনো কবিতা নয়,
‎যে মিল খুঁজে পাবে।
‎এটা শুধু জমে থাকা এক অনুভব,
‎যার কোনো ঠিকানা নেই।

‎প্রতিদিন নিজেকে বোঝাই
‎না বলাটাই হয়তো বাঁচিয়ে রাখে।
‎কিছু অনুভব উচ্চারিত হলে
‎তাদের আর ফেরত আনা যায় না।

‎এই দেখাই থেকে যাবে অভ্যাস হয়ে,
‎কথা না হওয়াই হবে নিয়তি।
‎একতরফা ভালোবাসা এমনই
‎হয় না বলা হৃদয়ের তীব্র আকুতি

‎দেখা হয়, কথা হয় না
‎সম্পর্কে থাকে অপূর্ণ অবস্থা
‎তোমার আমার জীবনে হয়তো
‎এই অপূর্ণতাই একতরফা ভালোবাসা