সেহরির ডাক
কলমে : নাজমুন নাহার
রাত দুপুরে মিষ্টি সুরে
ডাকছে আজান ভাই,
ঘুমটি ভেঙে আলসেমি নেই
সেহরি খেতে চাই।
এক থালা ভাত, ডাল আর মাছ
মায়ের হাতের রান্না,
সেহরি খেয়ে রোজা রাখলে
সফল হবে কান্না।
সবাই মিলে খুশির মেলায়
সেহরি সেরে নিই,
রবের কাছে দু’হাত তুলে
দোয়া চেয়ে নিই।
ইফতারের আনন্দ
রঙিন শরবত, মুড়ি আর ছোলা
বেগুনি আলুর চপ,
ইফতারের ওই সময়টাতে
সবাই নিশ্চুপ-চুপ।
খেজুর মুখে দোয়া পড়ে
ইফতার যখন হয়,
মুমিন মনে প্রশান্তি এক
ভরে ওঠে হৃদয়।
ক্লান্তি সব উবে যায়
একটু পানি খেলে,
রমজানের এই দিনগুলো ভাই
কেমন করে ভুলে?