শিরোনাম:- বাংলা আমার ভাষা
কলমে:~মুহাম্মদ মাহমুদুল হাসান
বাংলাদেশ আমার মাতৃভূমি
বাংলা আমার ভাষা।
এই বাংলার জন্য দিয়েছেন প্রাণ
শত বীর শত পাসা।
বাংলাদেশ আমার জন্মভূমি
বাংলায় আমার লেখা।
বাংলা ভাষায় কথা বলি
তাতেই মোর শেখা।
বাংলার জন্য দিলেন প্রাণ বীর সালাম
আরও দিলেন বরকত।
তাদের জন্য শতশত করবো দোয়া
যেন বর্ষিত হয় রহমত।
বাংলায় আমি প্রকাশ করি
মনের শত ভাবনা।
এই ভবের জন্য প্রেম ভালবাসা
কাড়তে কাউকে দেবো না।
বাংলার জন্য দেবো মোদের প্রাণ
চৌকিদার হবো তার।
উপড়ে পেলবো শিকড় হতে
যে হবে গাদ্দার।