কবিতা – প্রতিবাদ
লেখক: রাকিব হোসেন
যাহারা করে অপরাধ,
যাহারা তাহাদের প্রশ্রয়দাতা,
তাঁহারা উভয়ই একই সূত্রে গাঁথা।
যাহারা অসৎ কাজের প্রতি লিপ্ত,
তাহাদের প্রতি মোরা ক্ষিপ্ত,
করিবো জগতকে এর থেকে মুক্ত।
অন্যায়ে যদি করি’ না প্রতিবাদ,
বাড়িবে দিন-দিন অপরাধ,
হবে যে মোদেরই এ জগত বরবাদ।
থাকিবে জগত এরকম কালের পর কাল,
যদি ছাড়ি মোরা এর হাল,
করিবে কে এ জগত দেখভাল!
হবে আইনের কাছে অপরাধী তুমি,
যদি করো অন্যায় তুমি।
হবে এ সমাজের কাছে অন্যায়কারী তুমি,
যদি করো অন্যায় তুমি।।