দানব
শাম্মী তুলতুল

যুদ্ধে জিতলে মানুষের উপর
দানব ভর করে যায়,
দানব ভর করলে
মানুষ হেরে যায়।

মানুষ হয়ে আবার সেই
দানব হয়োনা
নিজের আঁটি নিজে তুমি
অতি চালাক হয়ে গোছ করোনা।

মুক্তিকামি মানুষ আমরা
দিনশেষে নিজে নিজেরই কামলা।
পারবে না কেউ রুখতে মোদের
দুইটি হাতের দুইটি পায়ের।

দেশ গড়ব প্রাণের টানে
অস্ত্র ছাড়া ফুল ফুলে সাজিয়ে,
অন্যায় প্রশ্রয় দিবোনা অনায়াসে
ন্যায় হবে সবার সাথে এক নিমিষে।

তাই বলি নিজের খারাপ
নিজে করোনা।
মানুষ হয়ে আবার সেই
দানব হয়োনা।