শিরোনাম: রক্তে লেখা নাম
কলমে: আফসানা সুলতানা আরবী

 

জন্মায়ে এই ভবের তরে-

মিশে গেছে ইনসাফের নামে,

নির্ভয় বুকে এগিয়ে গেল

রাগব-বোয়ালের মুখে।

আকাশ-বাতাস কাঁপানো স্বরে

কাঁপিয়েছিল দানবের বুক,

জানের পরোয়া ভুলে গিয়ে

বন্ধ রাখে নি,সত্যে অটল মুখ।

এক নিমিষেই ক্রুদ্ধ হল!

শান্ত ধরনীর বুকে,

রক্তে ভিজে বুলি ফুটিয়েছে

সমগ্র জাতির মুখে।

তরুণ-তরুণী, যুবক-যুবতী

আঁকড়ে আছে রাজপথ,

কোলের শিশু কোলে নিয়ে

মা খুঁজে বেড়ায় ন্যায়ের পথ।

শুকনো পাতাও তৃষ্ণায় কাঁদে

সজীব হওয়ার আশায়,

উড়িয়ে সবাই দিচ্ছে বিচার

নানান কাজের বাহানায়।

পিতৃহারা অবুঝ সন্তান

দেখবে না পিতার মুখখানি,

শিশু-রুগ্ন দৌড়ে বলে,

“জাস্টিস ফর হাদি।”

নাম শিখেছি, নাম শিখেছি

ভুলবো না-তো কভু,

শিশুর চোখ আজ স্বপ্ন দেখে

সে-ও হবে ইনসাফের-ই পটু।