প্রার্থনা

কবি ডাঃ তানভীর হাসান তানিম 

পূর্ণ করো মোর জীবন—
তব করুণা ধারায়,
মানবতায় সিক্ত হৃদয়—
আনন্দ আনো হিয়ায়।

তব দুয়ারে প্রার্থনা করি—
পূরণ করো স্বপ্ন,
অসীম দয়ায় জীবন গড়ি—
পাপ মুছে পুণ্য।

স্রষ্টার দানে ভরে গিয়ে—
পূর্ণতার হৃদয়,
কৃতজ্ঞতায় নত হয়ে—
চল প্রার্থনালয়।

তোমার দানেই বেঁচে থাকা—
তুচ্ছ মানব আমি,
শুনবে মনের আকুলতা—
তুমি অন্তর্যামী।