বেঈমানি বন্ধ করো
জান্নাতুল ফেরদৌস রিফা
এই পৃথিবী গেছে আজি
বেঈমানি’তে ভরে,
কেউ রাখে না কথা দিয়েই
মুনাফেকি করে!
বেঈমানের যে হয়না ক্ষমা
কুরআন হাদিস বলে,
মুনাফেক আর বেঈমানেরা
জাহান্নামে জ্বলে।
সময় থাকতে বন্ধ করো
মুনাফেকি কর্ম,
এসো সবাই সত্য পথে
মানি খোদার ধর্ম!
মিথ্যা বাণী বন্ধ করো
দুর্নীতিকে ঘৃণা,
অজুহাতে কাজ দিবে না
সত্য সাহস বিনা।