শিরোনামঃ প্রার্থনা কবুল করুন হে দয়াময়।
লেখকঃ সাকিব আল হাসান স্বাধীন

“শবে বরাত” মুসলিম উম্মাদের জন্য এক বরকত ময় রাত। শবে বরাত বাকী সব রাত গুলোর মতো নয়, এ রাত হলো মুসলমানদের মুক্তির রাত। পাপ গুলো মুছে জাহান্নাম থেকে বাঁচার রাত। এই কথাগুলো জুম্মা নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের কাছে শুনেছিলাম। শুনেছিলাম, এ রাতে আল্লাহ তা’আলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন–
“আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।
আছে কি কেউ রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব।
আছে কি কেউ বিপদে আছো? আমি তাকে মুক্তি দেব।”
এসব কথা আমার ভেতরের আত্মাকে জাগিয়ে ছিলো। আমি কল্পনায় ডুবে গিয়েছিলাম, কল্পনায় যা দেখেছিলাম তার সবই পাপ ছিলো। বিবেক হঠাৎ চিৎকার দিয়ে বললো–
“স্বাধীন অনেক হয়েছে, এবার তোকে এ পাপ থেকে বের হতেই হবে।”
তাই আমি সেদিন থেকে আজ পর্যন্ত এই রাতটির অপেক্ষায় ছিলাম। কেননা আমি জানি, আমি হাজারো পাপে জর্জরিত, জানা-আজানা, ছোট-বড় আরো অনেক মহা পাপ। তাই আজ নিজেকে সর্পন করলাম আল্লাহর কাছে, তাঁর কুদরতি পায়ে মাথা নত করে নিজের পাপ গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করলাম। ভবিষ্যতে যেন কোন পাপে লিপ্ত না হই সে জন্য আল্লাহর কাছে হেদায়াত চাইলাম।

জানিনা, আমি পাপী, কতটা চাইতে পেরেছি, তবে আঁপনিতো সবই জানো। আঁপনার রহমত আমার উপর বর্ষিত করুন, আমাকে গোলামী করার তৌফিক দান করুন। অতীতের পাপ গুলো ক্ষমা করে, আঁপনার দ্বীনের খেদমত করার জন্য আমায় কবুল করুন। হে আল্লাহ, আজ এই মুক্তির রাতে আমায় এবং আমাদের মুক্তি দিন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}