আমি বাংলার নব শিশু
ফাতেমা আক্তার ফিহা
আমি বাংলার নব শিশু
স্বাধীনতা তুমাকে
বলছি যেন কিছু,,,
আমি প্রতিবাদী মায়ের উদর,
থেকে এসেছি মুহাম্মদের ভক্ত।
আমি বুলেটের গুলির চেয়ে ও শক্ত!
জেনে রেখ আমি ভলিষ্ঠ কণ্ঠস্বর,
আমি আলী, আমি ওমর।
প্রতিবাদ করব বলে,
মৃত্যুর মালা সিগ্ৰই আসবে গলে।
এটাই তো প্রধানত হবে?
মৃত্যুকে মেনে নিয়েছি তবে!
আমি অকুতোভয়,বিশ্ব করি জয়।
মৃত্যুকে করিনা ভয়।
আমি মানি না আইন, মানি না সমাজ,
মানি না কোন কিছু!
আমি সুশৃঙ্খল আইন তৈরি কারী শিশু।
আমি যেখানে ই যাই,
অন্যায় দেখিলে পুড়িয়ে করি ছাই
আমি হুতাশন, বুঝিনা আপনজন,
অপরাধী হলে বাবাকেও করি কাফন।
স্বাধীনতা তোমাকে শ্রদ্ধা করি ভাই,
বলে দিলাম তাই।
আমাদের দেশে হবে না কোন
অত্যাচারীর ঠাঁই
আমি বাংলাদেশ সুন্দর চাই।