সব শিশুই একটি ফুল
কলমে – মাসুদ মাহাতাব
কাঁধে নিয়ে একটি বস্তা
ময়লা কুড়ায় পথে,
টোকাই নামে ডাকে তারে
ছেঁড়া জামা গাত্রে।
ঠিকমত পায় না খেতে
অস্থায়ী তার নীড়,
রোগা-সোগা হাড্ডিসার
জীর্ণশীর্ণ শরীর।
পথ শিশুর নেই-তো অভাব
ঢাকা শহর জুড়ে,
ময়লার বস্তা হাতে নিয়ে
পথে পথে ঘুরে।
যে বয়সটা পড়ার সময়
সেই বয়সে কাজে,
কেউ তাদের করে না আদর
নেয় না বুকে খু্ঁজে।
বাড় বাবুর শিশুরা চড়ে
দামী গাড়িঘোড়া,
এসব দেখে পথ শিশুদের
মন ব্যাথায় ভরা।
দিন কাটে যেমন তেমন
রাত কাটে কষ্টে,
যেখানে রাত সেখানে ঘুম
শরীর কাঁপে শীতে।
মায়ের মুখ হয়তো দেখেছে
দেখেনি মায়ের মুখ,
দেখার কেউ নাই তাদের
একটু হলে অসুখ।
বস্ত্রহীন কাটে শীতকাল
দারুণ কষ্ট করে,
মনের দুঃখ প্রকাশ করে
গোপন চিৎকারে।
ঈদের আনন্দ পায় খুঁজে
পথশিশুরা কভু,
প্রভূর সৃষ্টি অনুযায়ী,
সব শিশুই একটি ফুটন্ত ফুল
তাদের সাথে কেউ না থাকলেও
সর্বদা থাকেন প্রভু।