ভোটের হাওয়া
লেখিকা: নাজমুন নাহার খান
শহর-গ্রামে পাড়ায় পাড়ায়,
বাজছে এখন ভোটের সুর,
নেতা-কর্মীর ব্যস্ততা সব,
ঘুম হয়েছে বহুদূর।
পোস্টার-ব্যানার চারদিকে ভাই,
মিছিল চলে পথে পথে,
স্বপ্ন দেখান প্রার্থীরা সব,
সোনার দেশের জয়রথে।
চা-এর কাপে তুফান ওঠে,
তর্ক চলে জোরেশোরে,
হিসাব কষে সাধারণ লোক,
ভোটটি যাবে কার ঘরে?
প্রতিশ্রুতি ঝরছে কত,
মিষ্টি কথার ফুলঝুরি,
মানুষ কিন্তু দেখছে চেয়ে,
কার কাজে ভাই নেই চুরি।
ব্যালট পেপার হাতে নিয়ে,
ভেবেচিন্তে দেবেন রায়,
যোগ্য মানুষ আসুক তবেই,
দেশের সুদিন ফেরা যায়।