তোমার পদাঙ্ক
ইমরান খান রাজ
তুমি সমুদ্রের প্রেমে পড়ো
আর আমি তোমার।
তুমি চাঁদের আলো খুঁজো
আর আমি তোমার আলোতে
আলোকিত করি আমার ভূবণ।
তুমি কোমল ঘাসে খালি পায়ে হাঁটো
আর আমি তোমার পদাঙ্ক অনুসরণ করি৷
দেশের মাটি
ইমরান খান রাজ
আমার দেশের সোনার মাটি
নেই তার তুলনা,
দেশের মানুষ দেশের মাটির কথা
কভু তুমি ভুলনা।
দেশের জন্য নির্ভয়ে যারা
জীবন দেয় বিলিয়ে,
মৃত্যু তাদের ছুঁতে পারেনা
অবদান যায় না মিলিয়ে।
সবার আগে দেশ প্রেম করো
ছেড়ে দাও দুর্নীতি,
দেশের তরে জীবন দিবো
এটাই হোক মূলনীতি।