নিরব যন্ত্রণা
তানজিল আহম্মেদ তামিম
তারা আর ফিরল না
একা ঘরে একলা হয়ে বসে থাকি,
নিজের সাথেই কথা বলি প্রতিদিন,
কাউকে বলতে পারি না কী ভীষণ ফাঁকা আমি।
হাসির মুখোশ পরে থাকি সবার সামনে,
সবাই ভাবে আমি ভালো আছি খুব,
কেউ জানে না, প্রতিরাতে
নীরবে ভিজে যায় বালিশের বুক।
বুকের ভেতর জমে থাকা কথাগুলো
কাউকে বলা হলো না আর,
ভদ্রতার এই বিষময় নীরবতায়
আমি নিজেকেই করেছি শেষবার।
যে কষ্টটা গলা বেয়ে নামতে চায়,
আমি তাকে চোখের ভেতর আটকে রাখি,
কান্নাকে শিখিয়েছি চুপ করে থাকতে,
ব্যথাকে শিখিয়েছি একা একা সহ্য করতে।
কারো কাছে অভিযোগ নেই আমার,
শুধু আকাশের সাথে কথা বলি রাতে,
তারারাও জানে আমার গল্প,
তবু কেউ ফেরে না আমার ঘরে।
এই নিরব যন্ত্রণাই আমার সঙ্গী,
এই একাকীত্বই আমার ঠিকানা,
আমি বেঁচে আছি শুধু অভ্যাসে,
ভেতরে ভেতরে আর বাঁচি না।