শীতের কঠিন বাস্তবতায় পথশিশুদের পাশে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ।

মাসুদ মাহাতাব, ঢাকা

আজ শনিবার সকালে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ। রাজধানীর গুলিস্তানে অবস্থিত ‘পথের স্কুল-এর সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কনকনে শীতের সকালে উষ্ণ শীতবস্ত্র পেয়ে পথশিশুদের মুখে ফুটে ওঠে খাঁটি আনন্দের হাসি। দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা আর অবহেলার ভিড়ে এই সামান্য উষ্ণতা যেন তাদের কাছে হয়ে ওঠে ভালোবাসার বড় প্রাপ্তি। শীতবস্ত্র হাতে পেয়ে অনেক শিশুর চোখে দেখা যায় স্বস্তির ঝিলিক, কারও মুখে চাপা উচ্ছ্বাস, কারও কণ্ঠে কৃতজ্ঞতার নিঃশব্দ শব্দ।

এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল হাসান মেহেদি। এছাড়াও উপস্থিত ছিলেন আতিক হাসান, হান্নান হোসাইন নিল, সাকিব মিয়া, রাকিব হাসান, মাসুদ মাহতাব, শফিকুল ইসলাম, শায়লা নূর স্নেহা ও জেরিন জাবেদ মুমু। এ ছাড়া ও উপস্থিত ছিলেন হোপ অল্যায়েন্স অব বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত অতিথিরা শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে আরও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পথশিশুরা আমাদের সমাজেরই সন্তান। তাদের জন্য একটু ভালোবাসা, একটু দায়িত্ববোধই পারে তাদের জীবনে বড় পরিবর্তন আনতে। শীতবস্ত্র বিতরণ কেবল একটি কর্মসূচি নয়—এটি মানবিকতার একটি বার্তা।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}