হঠাৎ বৃষ্টি এলে তোমার
ভিজে যাবে গা,
দৌড়ালে যে হোঁচট খেয়ে
ভাঙবে তোমার পা।
ভাঙা পায়ে ভীষণ জ্বালা
বুঝতে বাকি নাই,
বৃষ্টির দিনে পাশের বাড়ি
আম কুড়াতে যাই।
শিশু কালে কাঁচা আমের
জাগে বড় লোভ,
পা পিছলে হোঁচট খেয়ে
বাড়ে মনের ক্ষোভ!
দাদা বলে ওরে নাতি
ক্যামনে ভাঙ্গলো ঠ্যাং?
হাঁটতে গেলে লাগে এখন
আস্ত একটা ব্যাঙ!
ঠিকানা: টাংগাইল সদর