স্বাধীনতার করুণ সুর
কালিরঞ্জন রায়
কতো যুদ্ধ করে আমরা
পেলাম স্বাধীন দেশ,
এই দেশেতে লেগে গেছে
গৃহ যুদ্ধের ক্লেশ।
স্বাধীন দেশে থাকবো মোরা
মিলে মিশে ভাই,
এখন দেখি ভাইয়ে ভাইয়ে
মারছে দেখি তাই।
দূর্নীতিবাজ ভরে গেছে
নেইকো জাতির মান,
পাচ্ছে যাকে মারছে তাকে
যায় নিরীহের প্রাণ।
ধর্ষণ লুণ্ঠন লেগেই আছে
দুঃশাসনের ফল,
শাসক আজি জেগে ঘুমায়
পেতে ফাঁদের কল।
স্বাধীনতা গেছে চলে
আলোকবর্ষ দূর,
চারিদিকে হাহাকার ভাই
বাজে করুণ সুর।