শিরোনাম -নারী সর্বসংহা
কলমে- কামরুন নাহার বিশ্বাস

মা তুমিই আমার পৃথিবী
তিন ভুবনে তোমার কোনো তুলনা নেই,
মা অতুলনীয় রহিত তার সন্তান কল্পে
একমাত্র নারী তুষ্ট থাকা যার অল্পে।

মা তোমার তুলনা শুধু ই তুমি
যতো বিপদ হোক তাঁর বক্ষ ভরসার ভুমি,
মা যিনি সারাক্ষণ ভাবে সন্তানের মঙ্গল
আমার জীবনে পরম শক্তি ভরসা ধারক।

মা আমার প্রেরণা মোর মমতার ছায়া
আমার দেখা শ্রেষ্ঠ তুমি মাতা ভগ্নি জায়া,
শক্তি সাধনার উৎস তুমি মোর সম্মান ভূবণে মোরা পীযুষ তার ধারায় পুষ্ঠ আছে প্রমাণ।

নারীরূপে তুমি সর্বংসহা ক্ষমারূপী
মা
জননীহীন মোরা অসহায়, তুমি ই পরিত্রাতা,
মা তুমি ই আমার গর্ভধারিনী
প্রসববিনী জননী মোর সকল স্বপন চারিণী।

এসো ভাই এসো বন্ধু মোরা হাতটি ধরি

আট মার্চ নয় সকল দিনের জন্য শপথ করি,
মাতৃরূপী নারী তুমি স্বর্গ মত ভরি
পিতার রাজকন্যা বরের লক্ষ্মী নারী।

নারীহীন সংসার নিরন্ন ভূমি
মা তুমি কমল অতি সরল দামী মতি,
আমার জীবন শক্তি পরম ভক্তি মা সব খানে কত দেখি তোমার মতো কেউ না।

মায়ের মত বিপদে কেহ না আসে বৃদ্ধকালে সন্তান মোরা রবো স্বর্গের পাশে,
সুখের জন্য মাকে কখনো কষ্ট দেব না মনে
শান্তির সাগরে রক্ত গঙ্গা বইলেও মাকে দেব না বৃদ্ধাশ্রমে।