শিরোনাম -যে টুকু সময়
কলমে -আফজাল হোসেন
যেটুকু সময় তোমার জন্যে –
করেছি অযথা অপব্যয়,
চর্চা ও চেষ্টায় সেটুকু সময়,
কবিতাও লেখা যায়!
সময় যেন নির্মম গুরু,
দেরিতে শেখায় পাঠ,
ভুলের খাতায় নাম লিখলে,
দিবেই সে পদাঘাত!
তোমার পিছে মিছে সময়
করেছি শুধুই অপচয়,
বিনিময়ে পেয়েছি অবহেলা
আর হতাশা সঞ্চয়!
অভিযোগ জমে বুকের ভেতর
ক্ষোভে ভিজে মন,
ভালোবেসেও হতে পারিনি আমি
তোমার প্রিয়জন!
আসলে আমি বুঝতে পারিনি
তোমার ব্যাকরণ;
ক্ষনিকের আপন করেছিলে মোরে
মেটাতে প্রয়োজন!
তোমাকে আজ ভুলে গেলাম,
মন থেকে দিলাম মুছে,
তোমার সময়টা বরাদ্দ এখন
কবিতা দেবীর পিছে।