চায়ের প্রেম
এস এ সাদিকা

শিশির জমা সবুজ ঘাসে
চায়ের কাপে ধোঁয়া
রৌদ্র মাখা সেই সকালে
গরম হাতের মোয়া

চায়ের আঁচে ঠোট ভিজিয়ে
বাড়াই মনের প্রীতি
কাপের মাঝে উষ্ণতার খোজ
বাঙালির তাই রীতি

হাজার ক্লান্তি মিশিয়ে দেয়
শেষ বিকেলের ভিড়ে
এক চুমুকে ধোয়ার নেশা
কুহেলিকার নীড়ে

সন্ধে নামলে আবার টানে
চায়ের নেশার ঘোরে
চুমুকেই প্রেম চায়ের কাপে
বিকেল হতে ভোরে