সমাজের দৃষ্টিভঙ্গি

লেখক: আল-মামুন রেজা

উড়লে তুমি দেখবে সবে,রাখবে তাহার খোঁজ
কেউ রাখেনা ব্যাথার খবর পুড়ছো কত রোজ।

মন্দ কাজের করবে বিচার,বলবে চারিদিকে
ভাল কাজের হয়না হিসেব রাখে না কেউ লিখে।

পেটের দায়ে করলে চুরি সবাই বলে চোর
দু মুঠোভাত চাইতে গেলে বন্ধ ঘরের দোর।

আসল সত্য সবাই জানে ক্ষমতায় সব ঢাকা
মানুষ থাকে গৃহহীন আর ফ্লাটে থাকে টাকা।

অনিয়মে চলছে সমাজ,দেখো চারিদিকে,
সত্য ন্যায়ের বিপরীতে ঘটছে যা সব ফিকে।