প্রিয় টগর আপা
জেরিন জাহান দিশা

আপা তুমি ছিলে ,
আমার তিন মামার প্রাণ ।
আর ছয় খালার ছিলে হৃদয় ,
মেজ মামার তো পুরো কলিজা ছিলে তুমি।

মেজ মামা মাছের মাথা খেত না ,
মামা হেসে বলত ।
টগর তুই মাথাটা খেয়ে না ,
এই একটা কথার ভেতর ।

কতটা ভালবাসা আদর লুকানো ছিল ,
তা আজ বুঝে উঠতে পারছি ।
মেজ মামা আজ পাগল হয়ে গেছে ,
তোমার শোকে ।

শোকটা তাঁর দুটি চোখে না ,
শোকটা তাঁর নীরবতায় ।
ওগুলো মানুষকে একটু একটু ,
করে ভেঙে দেয় ।

তোমার সাথে আমার শেষ সময় কাটানো ,
মোবাইলে রকেট লুডু খেলা ।
টক-মিষ্টি বর‌ই ছ্যাঁচা খাওয়া ,
আর মাহফিলের পথে দুই বোন হাঁটা।

তোমার জন্য আমার ,
ইয়েস ২১ ভর্তি হ‌ওয়া ।
কে জানত বল ,
এই ভালোবাসার মুহূর্তগুলো ।

একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে ,
সময়টা যেন বিদ্যালয়ে জন্য দাঁড়িয়ে আছে ।
তুমি নেই আজ সেই রকেট লুডুটাও ,
নীরব হয়ে আছে ।

টগর আপা ,
তুমি শুধু মারা যাওনি ।
তুমি আমাদের ভিতরে ,
একটা সময় হয়ে রয়ে গেছ ।

মেজ মামা যতদিন বাঁচবেন ,
ততদিন ওই কথাটা বেঁচে থাকবে ।
টগর খেয়ে নে ,
আর যতদিন আমি আছি ।

ততদিন তুমি ,
একটা নাম ।
একটা ভালোবাসা হয়ে ,
বেঁচে থাকবে ।